(মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত উন্নয়ন প্রকল্প)
একটি বিশেষায়িত গবেষণাগার স্থাপনের মাধ্যমে কৃত্রিম পদ্ধতিতে স্বল্প সময়ে সম্পূর্ণ বৃক্ষে উন্নতমানের আগর রেজিন সঞ্চয়নকারী 'স্মার্ট ইনোকুলেশন কিট' এবং এর সফল প্রয়োগ পদ্ধতি উদ্ভাবন করা। আমরা এমন এক প্রযুক্তি গড়ে তুলছি যা প্রাকৃতিক পদ্ধতির চেয়ে অনেক দ্রুত ও কার্যকরভাবে রেজিন উৎপাদন নিশ্চিত করবে।
বৈদেশিক বাজারে বাংলাদেশী আগর-কাঠ, তেল এবং অন্যান্য আগর-জাত পণ্যের সহজ ও শক্তিশালী প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মান পরীক্ষণ (Quality Testing) এবং গুণগত মান নির্ধারণের (Standardization) একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা।
উদ্ভাবিত আধুনিক ইনোকুলেশন প্রযুক্তি এবং গবেষণা থেকে প্রাপ্ত জ্ঞান আগর শিল্পের সাথে সংশ্লিষ্ট চাষী, উদ্যোক্তা এবং অংশীজনদের মাঝে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে হস্তান্তর করা। আমরা বিশ্বাস করি, ল্যাবের উদ্ভাবন মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার মাধ্যমেই এই শিল্পের প্রকৃত উন্নয়ন সম্ভব।
আগারউড এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষার্থী ও তরুণ গবেষকদের জন্য উন্নত গবেষণার সুযোগ তৈরি করা। ইন্টার্নশিপ এবং হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে আগর শিল্পে টেকনিক্যাল জ্ঞানসম্পন্ন একটি দক্ষ জনবল তৈরি করা আমাদের অন্যতম লক্ষ্য।
পরিবেশবান্ধব ইনডিউসার ব্যবহারের মাধ্যমে আগর উৎপাদনকে পরিবেশবান্ধব রাখা। আমরা এমন পদ্ধতি উদ্ভাবনে সচেষ্ট যা গাছের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য রক্ষা করে এবং একইসাথে দেশের গ্রামীণ অর্থনীতিতে আগর চাষকে একটি লাভজনক ও টেকসই পেশা হিসেবে প্রতিষ্ঠিত করে।
আগার গাছের বৃদ্ধি, ইনোকুলেশন পরবর্তী ফলাফল এবং রেজিনের গুণমান নিয়ে একটি কেন্দ্রীয় ডিজিটাল তথ্যভাণ্ডার (Database) গড়ে তোলা। এই বৈজ্ঞানিক উপাত্তসমূহ ব্যবহার করে সরকারি ও বেসরকারি পর্যায়ে আগর শিল্পের প্রসারে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন এবং রপ্তানি বৃদ্ধিতে কৌশলগত পরামর্শ প্রদান করা।
প্রকল্পের লক্ষমাত্রা অর্জনে কিছু সাব-স্টাডি বিতরণ করা হয়েছে:
| ক্রমিক নং | সাব-স্টাডি এরিয়া | সাব-স্টাডি শিরোনাম | নেতৃত্বে থাকা পি.আই. | পরিচিতি ও যোগাযোগ |
|---|---|---|---|---|
| ১ | Area-01 Effect of stress on Agarwood tree to produce resin | Selected stress effect on Aquilaria plants: A physio-biochemical study for assessing Agarwood formation |
ড. রুমেল আহমেদ অধ্যাপক ও বিভাগীয় প্রধান বন ও পরিবেশবিজ্ঞান বিভাগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
|
| ২ | Area-02 Natural induction of agarwood and Bangladesh perspective | Method Development for Accelerating the Production of Agar Resin in Agar Plants by Insects |
ড. সন্তোষ মজুমদার পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় |
|
| ৩ | Area-02 Natural induction of agarwood and Bangladesh perspective | An Indigenous Knowledge-Inspired Agarwood Inducer: Development and Comparison with Natural Agarwood |
ফরসাদ আলম চৌধুরী ইন্সট্রাক্টর ফরেস্ট্রি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট 01818167076 farshadchy@gmail.com |
|
| ৪ | Area-03 Traditional iron nailing inoculation of agarwood trees and their yield assessment | Traditional Iron Nailing Inoculation of Agarwood and Their Yield Assessment |
ইভান মো. হা. আ. ই. মোসলেহ প্রতিষ্ঠাতা স্বপ্নডিঙ্গা প্রাইভেট লিমিটেড |
|
| ৫ | Area-05 Agarwood fungal inoculation and Bangladesh perspective | Formulation of a Novel Alternative Fusarium spp.-cellulase-free Metal Ion Combined Approach for Shortening Agarwood Resin Induction Time in Aquilaria malaccensis |
ড. মোহাম্মদ মনিরুল ইসলাম অধ্যাপক প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় |
|
| ৬ | Area-05 Agarwood fungal inoculation and Bangladesh perspective | Nanotechnology Based Fungal Inoculation in Agarwood to Produce High-Quality Resin and Evaluation of its Therapeutic Potential as Antifungal Agent: A Bangladesh Prospective |
ড. মো. নাজমুল হাসান অধ্যাপক জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
|
| ৭ | Area-05 Agarwood fungal inoculation and Bangladesh perspective | Effectiveness of the Selected Fungal Inoculation on Agarwood Formation and Agar Oil Yield |
ড. মো. গুলজারুল আজিজ অধ্যাপক ফুড টেকনোলজি বিভাগ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় |
|
| ৮ | Area-07 Use of ultrasonic wave in detection of agar in standing tree and species conservation | Smart Wound Detection (SwD): High Precision Monitoring and Evaluation of Incense-Resinous Wood Formation in Standing Agar (Aquilaria malaccensis Lam.) Trees in Bangladesh |
মো. কবির হাসান অধ্যাপক ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
|
| ৯ | Area-09 Research on amber | Identifying Suitable Plant Species for the Production of Amber and Analyze the Amber Formation Process | ড. মো. আহসান হাবিব | |
| ১০ | Area-06 Nanotechnology in agarwood inoculation | Optimizing Nanoparticles-Based Fungal Inoculation for Enhanced Agarwood Resin Formation in Aquilaria malaccensis |
ড. মো. খালেদুর রহমান সহযোগী অধ্যাপক জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
|
| ১১ | Area-08 Chemical analysis of agar & agar-oil and their gradation | Development of a Standardized Quality Grading System for Bangladeshi Agarwood Based on Chemical Profiling and Chemometrics |
ড. এ কে এম ময়নুল হক সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ফার্মাসিওটিক্যাল কেমিস্ট্রি বিভাগ কেবাংসান বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া |
Official launch, team formation, baseline survey of existing Aquilaria populations, and laboratory establishment.
Screening of fungal strains and chemical elicitors; development and refinement of candidate inoculant formulations under lab conditions.
Pilot inoculation trials on plantation trees in Sylhet and Chittagong Hill Tracts; data collection on resin induction and tree health.
Expanding trials to Cox's Bazar, Mymensingh, and Tangail; protocol refinement based on Phase 1 results; first farmer demonstration plots.
National training workshops; publication of inoculation manuals; engagement with private sector for commercial scaling.
Final evaluation, national policy recommendations, quality standard gazette notification, and project handover to permanent BFRI programme.